ব্যাকগ্রাউন্ড ইরেজার
স্বয়ংক্রিয় ও বিনামূল্যে, আর আপনার ছবি কখনো আপনার ডিভাইসের বাইরে যায় না।
পরিষ্কার কিনারা, আপনার ডিভাইসেই তৈরি
এখানের প্রতিটি ছবি ছবিকিট ব্রাউজারেই কেটেছে, আপনার ছবিও এভাবেই কাটবে। তুলনা করতে মাঝের দাগটি টানুন।






কীভাবে ব্যবহার করবেন
মানুষ, পণ্য বা অন্য যেকোনো কিছুর ছবি বাছাই করুন।
ব্যাকগ্রাউন্ড নিজে থেকেই সরে যায়। তারপর স্বচ্ছ, সাদা, কোনো রং বা গ্রেডিয়েন্ট বেছে নিন।
চাইলে ক্রপ করুন, তারপর ডাউনলোড করুন।
একটি ছবি, যেকোনো ব্যাকগ্রাউন্ড
দুই ধাপে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলুন: AI সঙ্গে সঙ্গে বেশিরভাগটা সরিয়ে দেয়, তারপর ব্রাশ দিয়ে বাকিটা মুছুন, বা বাদ পড়া অংশ ফেরান। সবকিছু আপনার ব্রাউজারেই।
যেমন তোলা হয়েছিল
স্বচ্ছ, ডিজাইন ও স্লাইডের জন্য
সাদা, ফর্ম ও সিভির জন্য
রং বা গ্রেডিয়েন্ট, প্রোফাইলের জন্য
ইরেজার যেভাবে কাজ করে
বেশিরভাগটা, সঙ্গে সঙ্গে
ছবি বাছাই করলেই ব্যাকগ্রাউন্ড নিজে থেকে সরে যায়। এই পেজে ‘মানুষ’ বাছাই করা আছে; পণ্য, পোষা প্রাণী ও অন্য জিনিসের জন্য ‘বস্তু’ বাছুন।
‘মুছুন’ ব্রাশ তৈরি
কাটআউট হয়ে গেলে ‘মুছুন’ আগেই বাছাই করা থাকে: রয়ে যাওয়া ব্যাকগ্রাউন্ডের ওপর রং করুন। একবার ট্যাপ করলে একটি জায়গায় রং হয়।
বাদ পড়া অংশ ফেরান
‘ফেরান’ বাছাই করে বাদ পড়া চুল বা কিনারার ওপর রং করুন: আপনার ছবি থেকে তা ফিরে আসে।
ব্রাশের পরামর্শ
- ‘কিনারা ঠিক রাখুন’ চালু থাকলে ব্রাশ শুধু শুরুর রঙের মতো রং মোছে, তাই যা রাখছেন তার কিনারা পরিষ্কার থাকে। ব্রাশের নিচের সবকিছু মুছতে এটি বন্ধ করুন।
- চুল ও সূক্ষ্ম কিনারার জন্য ব্রাশ ছোট করুন, বড় জায়গার জন্য বড়।
- ‘আগের অবস্থায় ফেরান’ ও ‘আবার করুন’ দিয়ে একেকটি টান পেছনে-সামনে যান; ‘সব বাতিল করুন’ তৈরি হওয়া কাটআউটে ফিরিয়ে নেয়।
- ‘মূল ছবির সাথে মিলিয়ে দেখুন’ ফলাফলের পাশে আপনার ছবি দেখায়, তাই কী রয়ে গেছে বোঝা যায়।
মোছার পরে
- স্বচ্ছ PNG ডাউনলোড করুন, অথবা পেছনে সাদা, কোনো রং বা গ্রেডিয়েন্ট দিন।
- ফলাফল বর্গাকার বা অন্য আকারে ক্রপ করুন।
- কিছুই আপলোড হয় না: AI ও ব্রাশ দুটোই আপনার ব্রাউজারে চলে, ফ্রি এবং ওয়াটারমার্ক ছাড়া।
সাধারণ জিজ্ঞাসা
ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে মুছব?
ছবি বাছুন: বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড নিজে থেকেই সরে যায়। তখন ‘মুছুন’ আগেই বাছাই করা থাকে, তাই বাকিটার ওপর রং করুন, তারপর ডাউনলোড করুন।
মুছে যাওয়া অংশ কীভাবে ফেরাব?
‘ফেরান’ বাছাই করে সেখানে রং করুন: যেখানে রং করবেন সেখানে আপনার ছবি ফিরে আসবে। ‘আগের অবস্থায় ফেরান’ আপনার শেষ টানটি বাতিল করে।
‘কিনারা ঠিক রাখুন’ কী করে?
এটি ব্রাশকে শুধু শুরুর রঙের মতো রং মুছতে দেয়। চুলের পাশের দেয়াল মুছলে চুল থেকে যায়। ব্রাশের নিচের সবকিছু মুছতে এটি বন্ধ করুন।
ফোনে কি ব্যাকগ্রাউন্ড মোছা যায়?
হ্যাঁ। আঙুল দিয়ে রং করুন, আর সূক্ষ্ম কিনারার জন্য ব্রাশ ছোট করুন। সবকিছু ফোনেই চলে।
ব্যাকগ্রাউন্ড ইরেজার কি ফ্রি?
হ্যাঁ। সাইন-আপ বা ওয়াটারমার্ক নেই, আর কতগুলো ছবি করবেন তারও কোনো সীমা নেই।
আমার ছবি কি আপলোড হয়?
না। ব্যাকগ্রাউন্ড আপনার ব্রাউজারেই সরানো ও মোছা হয়, কোনো সার্ভারে কিছু পাঠানো হয় না।






